IQNA

জার্মান ভাষায় শিশুদের ইসলামী গল্পের বই প্রকাশিত

7:26 - May 10, 2010
সংবাদ: 1920123
সাংস্কৃতিক বিভাগ: মাহদী আযার ইয়াযদি রচিত ‘কিসসে হায়ে খুব বারায়ে বাচ্চেহায়ে খুব’ শীর্ষক গ্রন্থটি জার্মান ভাষায় অনুবাদ এবং হামবুর্গ ইসলামী কেন্দ্রের সহযোগিতায় ‘হাদিটেক’ প্রকাশণীর মাধ্যমে প্রকাশিত হয়েছে।
জার্মান হতে প্রেরিত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ গ্রন্থটিতে মহানবী (স.) ও আহলে বাইত (আ.) এর জীবনের কিছু কিছু গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করা হয়েছে এবং তাঁদের মূল্যবান বাণীও এতে উল্লেখ করা হয়েছে।
‘আহলে বাইত (আ.) এর কিছু ঘটনা’ শিরোনামে বইটি প্রকাশিত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। #576114
captcha