ইস্তানবুলের যায়নাবিয়াহ মসজিদের ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, ১৫ই খোরদাদ (৫ই জুন) ‘বিশ্ব মুসলিম নারী ও মা দিবস’ উপলক্ষ্যে এ প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। প্রতিযোগীরা নিজেদের আঁকা ছবি ও লেখা কবিতা ২৮শে মে নাগাদ প্রেরণ করতে পারবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
কবিতা বিভাগে সকল বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু চিত্রাংকন বিভাগে শুধুমাত্র শিশুরা অংশ গ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকগণ নিজেদের চিত্রকর্ম ও কবিতা ‘যাহরা আনা’ দাতব্য ফাউণ্ডেশনের ই-মেইলে পাঠাতে পারেন। প্রতিযোগিতার ফলাফল আগামী ৫ই জুন ‘বিশ্ব মুসলিম নারী ও মা’ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করা হবে বলে জানা গেছে।#576627