Demosphere এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: মুসলমানদের এ বিক্ষোভ মিছিলটি U.F.I (ইসলামভীতি প্রতিরোধকারী পরিষদ) এর উদ্যোগে আয়োজিত হচ্ছে। এ মিছিলটি ১১:৩০ মিনিটে ‘বোবিনী’ শহর হতে যাত্র শুরু করে বিকাল ৫:৩০ মিনিটে প্যারিসে এসে পৌঁছুবে।
এ বিক্ষোভ মিছিলটি, মুসলমানদের বিরুদ্ধে ঘৃনার জন্মদান ও ইসলামভীতি প্রসারের নিন্দা জানাতে আয়োজিত হচ্ছে। ফ্রান্সের সকল মুসলমানদেরকে এ শান্তিপূর্ণ পদক্ষেপে অংশগ্রহণের মাধ্যমে, ফ্রান্সের প্রচার মাধ্যম কর্তৃক ইসলামের ভুল পরিচিতি তুলে ধরার ব্যাপারে নিজেদের বিরোধিতা প্রকাশের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মুসলমানদের এ মিছিলে অংশগ্রহণ ও এ দেশের সাধারণ জনগণের সাথে কথাবার্তা, মুসলমানদের প্রকৃত পরিচয় তুলে ধরতে এবং অমুসলমিদের কর্তৃক প্রচারিত মুসলমানদের সম্পর্কে ভ্রান্ত ধারনা দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।# 576881