রাজনৈতিক ও সামাজিক বিভাগ: সুডানে অবস্থানরত ইরানের কালচারাল কাউন্সেলর হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ হামেদ মালাকুতি, সেদেশের বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ‘মুহাম্মাদ হুসাইন আল ফাক্কি'র সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছেন।
সুডানে ইরানী ইসলামী সংস্কৃতিক ও সম্পর্ক অধিদপ্তরের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: মুহাম্মাদ হুসাইন আল ফাক্কি এ সাক্ষাত সভায়, নতুন কাউন্সেলরকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে মানব সমাজে বিশেষ করে মুসলিম জাতির মাঝে শৈল্পিক কার্যক্রমের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বিষয়টির প্রতি অধিক গুরুত্ব দানের আহ্বান জানান।
ইরানের কালচারাল কাউন্সেলর হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হামেদ মালাকুতি এ সাক্ষাতে সাংস্কৃতিক কর্মসূচী বিস্তারের জন্য ভাষাশিল্পের গুরুত্বের কথা তুলে ধরেন।#578080