IQNA

আযার বাইজানে 'ধর্ম ও সরকারের মধ্যকার সম্পর্ক’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

23:28 - May 19, 2010
সংবাদ: 1925443
আন্তর্জাতিক বিভাগ: গণপ্রজাতন্ত্রী আযারবাইজানে 'ধর্ম ও সরকারের মধ্যকার সম্পর্ক’ শীর্ষক সম্মেলন সোমবার (১৭ই মে) মাসাল্লী শহরে অনুষ্ঠিত হয়েছে।
Az.apa এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: মাসাল্লী শহরের রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিষয়ক বিভাগের প্রধান সাইফুদ্দীন আলীওভ এ তথ্য দিয়ে বলেন : এ সম্মেলনটি মাসাল্লী শহরের গর্ভনরের পক্ষ থেকে, এ শহরের ধর্মীয় সংগঠনসমূহ ও শহরের সরকারী পরিষদের সহযোগিতায়; সিটি কর্পোরেশনের প্রতিনিধিগণ, শহরের আলেমগণ ও জন প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন: সম্মেলনটি মাসাল্লী প্রদেশের সামাজিক বিষয়ক পরিষদের প্রধান নাসীর মোখতার লী’র বক্তৃতার মাধ্যমে উদ্বোধন হয়। তিনি গনপ্রজাতন্ত্রী আজারবাইজানের সংবিধানে ধর্মীয় চিন্তা স্বাধিনতা এবং সরকার কতৃর্ক আইন জারীর করার ব্যাপারে বক্তব্য রাখেন।
জনাব আলিওভ তার বক্তৃতার আরো জানিয়েছেন যে, অংশগ্রহণকারীরা ইসলাম ধর্মের আধ্যাত্মিক মূল্যবোধ ও আযারবাইজানের জনগণের উপর এর প্রভাব, আযারবাইজান সরকার এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের মধ্যকার সম্পর্ক ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য উপস্থিত অংশগ্রহণকারীদের করা প্রশ্নসমূহের উত্তর দানের মাধ্যমে এ সম্মেলন সমাপ্ত হয়। #581007
captcha