IQNA

‘শহীদ মোর্ত্তজা মোতাহারী: ইসলামী চিন্তাবিদ’ শীর্ষক পত্রিকা পাকিস্তানে প্রকাশিত

23:30 - May 19, 2010
সংবাদ: 1925448
সাংস্কৃতিক বিভাগ: ‘শহীদ মোর্ত্তজা মোতাহারী: ইসলামী চিন্তাবিদ’ নামক পত্রিকা পাকিস্তানে অবস্থিত ইরানি কালচারাল হাউসের উদ্যোগে প্রকাশিত হয়েছে।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক অধিদপ্তরের পাকিস্তান শাখার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ পত্রিকাটি উর্দূ ভাষায় পাকিস্তানী যুবকদের জন্য প্রকাশিত হয়েছে। এতে আয়াতুল্লাহ মোর্ত্তজা মুতাহারীর’র সংক্ষিপ্ত জীবনী ও তার সাহিত্য কর্মের প্রতি আলোকপাত করা হয়েছে।
৩৬ পৃষ্ঠায় প্রকাশিত এ পত্রিকায় আয়াতুল্লাহ মোর্ত্তজা মোতাহারীর গত ৩১ বছরে যে সকল সাহিত্যকর্ম উর্দূ ভাষায় অনুবাদ হয়েছে সেগুলোর পরিচিতি তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য যে, এ পত্রিকাটির মোট ২০০০০ কপি প্রকাশ করা হয়েছে।#580518
captcha