IQNA

মহানবী (স.) এর অবমাননায় আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা বাতিল করা হয়েছে

8:04 - May 23, 2010
সংবাদ: 1926613
আন্তর্জাতিক বিভাগ: মুসলমানদের তীব্র বিরোধিতার ধারাবাহিকতায়, মার্কিন কার্টুনিষ্ট 'মোলি নোরিস' 'ফেইস বুক' –এ মহানবী (স.) এর অবমাননায় আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা বাতিল করে মুসলমানদের নিকট ক্ষমা চেয়েছেন।
নাসিজ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: বহুল প্রচলিত সামাজিক ওয়েব সাইট ফেইস বুক'এ মহানবী (স.) এর অবমাননায় চিত্রাংকন প্রতিযোগিতার বিজ্ঞপ্তি দানকারী মোলি নোরিস, মুসলমানদের তীব্র সমালোচনা ও বিরোধীতার সম্মুখীন হয়ে এ প্রতিযোগিতা বাতিল করে মুসলমানদের নিকট ক্ষমা চেয়েছেন।
অবমাননাকর এ প্রতিযোগিতার আয়োজন বিশ্বের মুসলমানদের বিশেষ করে পাকিস্তানের মুসলমানদের তীব্র বিরোধিতার সম্মুখীন হয়। পাকিস্তানের সাধারণ জনগণ বিক্ষোভ মিছিলের মাধ্যমে এ প্রতিযোগিতার বিরুদ্ধে নিজেদের নিন্দা ও ক্রোধের প্রকাশ ঘটান।
এছাড়া পাকিস্তান কর্তৃপক্ষ 'ফেইস বুক' ও 'ইউটিউব’ ওয়েব সাইটে প্রবেশ নিষিদ্ধ ও মহানবী (স.) এর অবমাননায় রচিত ব্যাঙ্গচিত্র অংকনের বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন।
অপরদিকে রাওয়াল পিণ্ডির সংবিধান বিষয়ক উচ্চতর আদালত, আগামী ৩১শে মে নাগাদ অস্থায়ীভাবে ফেইস বুক ওয়েব সাইটটি ফিল্টার করার জন্য এ দেশের যোগাযোগ সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে।
এ আদালত, মহানবী (স.) এর উপর ব্যাঙ্গ চিত্রাংকন প্রতিযোগিতার ব্যাপারে পাকিস্তানী জনগণের নিন্দাকে আন্তর্জাতিক সমাজে পৌছে দেয়ার জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে।# 582996
captcha