IQNA

ইমাম খোমেনী (রহ.) শীর্ষক সম্মেলন লন্ডনে অনুষ্ঠিত হবে

8:03 - May 23, 2010
সংবাদ: 1926614
আন্তর্জাতিক বিভাগ: 'ইমাম খোমেনী (রহ.)' শীর্ষক সম্মেলন আগামী ৫ই জুন শনিবার লন্ডনে অবস্থিত বৃটিশ ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Ic-el বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ সম্মেলন, আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা এবং বৃটিশ ইসলামি কেন্দ্রের উদ্যোগে, ইমাম খোমেনী (রহ.) এর মৃত্যু বার্ষিকীতে স্থানীয় সময় বিকাল ৫:০০টা হতে ৭:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ইসলামী বিপ্লব, নারী ও ইসলামী বিপ্লব, সমাজের নেতৃত্ব, মুসলিম উম্মহ, ইসলামী বিপ্লব ও ন্যায় বিচারের জন্য আত্মত্যাগ ইত্যাদি বিষয় এ সম্মেলনে পর্যালোচিত হবে।
বৃটিশ ইসলামি কেন্দ্রের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব মোয়েজ্জী, 'বিলকিস দোওদানী', 'ফাতেমা হুসাইন', 'শেইখ হামিদ ওয়াকার', 'ইমাম আহমাদ কাযেম এবং 'ইমাম মুহাম্মাদ আছী প্রমূখ এ সম্মেলনে বক্তব্য রাখবেন।
ইসলামী বিপ্লব ও ইমাম খোমেনী (রহ.) এর উপর বিশেষ চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শন এ সম্মেলনের অন্যান্য কর্মসূচীর অন্তর্ভুক্ত।#582858
captcha