IQNA

‘মুসলমান ও প্রচার মাধ্যম’ শীর্ষক সম্মেলন

8:43 - May 23, 2010
সংবাদ: 1926647
আন্তর্জাতিক বিভাগ: ‘মুসলমান ও প্রচার মাধ্যম’ শীর্ষক সম্মেলন আগামী ২৮শে মে লন্ডনের বৃটিশ ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Ic-el বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সম্মেলন আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা ও বৃটিশ ইসলামি কেন্দ্রের উদ্যোগে, বিশ্বের প্রচার মাধ্যম কর্তৃক প্রদর্শিত মুসলমানদের পরিচিতির বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সম্মেলনে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে ভ্রান্ত ধারণা অপনোদনে প্রচার মাধ্যমের গুরুত্ব, বিশ্বের মানুষের নিকট মুসলমানদের বাণী পৌছে দেয়া, ইসলামের প্রকৃত রূপ উপস্থাপন করা এবং মুসলমানদের কর্তৃক এ গুরুত্বপূর্ণ উপকরণ ব্যবহারের পরিমাণ ইত্যাদি বিষয় পর্যালোচিত হবে।
এ সম্মেলন ‘আলী রেজা জাফারে’র সভাপতিত্বে এবং লন্ডনে অবস্থিত প্রেস টিভি শাখার উচ্চ পদস্থ কর্মকর্তা ‘মাজিদ খাব্বাজান’, আহলে বাইত টিভি চ্যানেলের কর্মকর্তা ‘আমির তাক্কি’, বিশিষ্ট লেখক, সংবাদিক ও ইসলামী মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ‘আরেজু মিরালী’ এবং চলচ্চিত্র পরিচালক ‘হাসান আল কাতেবে’র বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠিত হবে।#582920
captcha