IQNA

ব্রুনাইয়ে যাকাত সংক্রান্ত আহকাম প্রশিক্ষণ কোর্স শুরু

23:34 - May 25, 2010
সংবাদ: 1928896
আন্তর্জাতিক বিভাগ: মহিলাদের জন্য যাকাত সংক্রান্ত মাসআলা মাসায়েলের বিশেষ কোর্স গতকাল সোমবার (২৪শে মে) ব্রুনাইয়ের রাজধানী বাগাভানে শুরু হয়েছে।
News.brunei এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ বিশেষ কোর্স ‘দাওয়াতে ইসলামী সেন্টারে’র মহিলাদের প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে আয়োজিত হচ্ছে।
আগামী ২৯শে এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্স ব্রুনাইয়ের দাওয়াতে ইসলামী সেন্টারে অনুষ্ঠিত হবে। মহিলাদের যাকাত প্রদান ও যাকাত বন্টন সংক্রান্ত আহকাম সম্পর্কে অধিক পরিচিত করার নিমিত্তে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
বিভিন্ন মহিলা সংগঠন হতে প্রায় ৫০ জন মহিলা এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন এবং যাকাতের প্রকৃত অর্থ, যাকাতের প্রকারভেদ যেমন: সম্পদের যাকাত, ফিতরা ইত্যাদি বিষয়ে সম্পর্কে পরিচিত হবে।
দাওয়াতে ইসলামি সেন্টারের শিক্ষক যাইনুল আবেদিন বাসসার এ কোর্সের শিক্ষকতার দায়িত্ব পালন করবেন।# 584480
captcha