Takagazete এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ কোরআন মাহফিল, ২০১০ সালকে কোরআনিক বছর হিসেবে ঘোষণা দেয়া উপলক্ষ্যে ভাকফে কাবির শহরের মুফতি পরিষদের উদ্যোগে এবং সরকারে ক্রীড়া উপদেষ্টা ‘ফারুক নাফিজ’সহ আলেম-ওলামা ও প্রখ্যাত হাফেজ ও কারীগণ এবং সাধারণ মুসলমানদের উপস্থিতিতে সার্বি বাহাদুর সাংস্কৃতিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ট্রাবজোন প্রদেশের প্রখ্যাত ক্বারীগণ জনাব মাতিন চাকার, আলী দারমান, হাসান লোতফি, রামাজান উগলূ, আলাউদ্দীন দারমান, ইউসুফ যিয়া আহমাদ উগলু প্রমূখ এ মাহফিলে কোরআন তেলাওয়াত করেন যা উপস্থিত সকলের মন কাড়তে সক্ষম হয়।
এ মাহফিলে মহানবী (স.) এর শানে বিশেষ না’ত পরিবেশিত হয়। এছাড়া জনাব ফারুক নাসিব ও উপস্থিত রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ, কোরআন তেলাওয়াতের ফজিলত এবং আল্লাহর কিতাবে ধর্মীয় শিক্ষার গুরুত্ব ইত্যাদি বিষয়ের উপর বক্তব্য রাখেন। # 584381