IQNA

কাশমিরী ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ প্রকাশিত

23:51 - May 26, 2010
সংবাদ: 1929528
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: কাশমির বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ‘রিয়াজ পাঞ্জাবী’ সোমবার (২৪শে মে) কাশমিরী ভাষায় অনুবাদ হওয়া পবিত্র কোরআন প্রকাশের কথা জানিয়েছেন।
Grdaterkashmir বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: জনাব পাঞ্জাবী বড়দের কোরআন প্রশিক্ষণ সংস্থা, আরবী ভাষা প্রশিক্ষণ সংস্থা এবং কাশমির সংস্কৃতি ও দর্শন ইন্সটিটিউটের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ খবর ঘোষণা করে বলেছেন: অনুবাদের কাজ কাশমিরের প্রখ্যাত আলেম ‘জনাব মির্জা গোলাম হাসান আরেফ বেগ’ মারফত সম্পন্ন হয়েছে, যা ৪ খণ্ডে ও ৪ হাজার পৃষ্ঠায় মুদ্রিত হয়েছে।
তিনি তার বক্তৃতায় মুসলমানদেরকে কোরআন অনুধাবনের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে বলেন: সাধারন মানুষের ভাষায় কোরআন অনুবাদ করে তাদেরকে ইসলামের বাণীর সাথে পরিচিত করানোর সর্বোত্তম পথ।
জনাব পাঞ্জাবী বলেন: কোরআনের সুগভীর শিক্ষা একমাত্র আয়াতসমূহ ও এর অর্থসমূহ সঠিকভাবে অনুধাবনের মাধ্যমে অন্তরে প্রবেশ করতে পারে।
উল্লেখ্য যে, মীর্জা গোলাম হাসান ছিলেন উর্দু ভাষায় পরিপূর্ণ দক্ষ এক ব্যক্তিত্ব। তিনি প্রায় ৩০ বছর ধরে পবিত্র কোরআন অনুবাদের কাজ করেছেন এবং তার ইন্তেকালের পর ড. আব্দুর রহমান ওয়ার তার অনুবাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করেন। #585530
captcha