Indiavision ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, ব্লুমবার্গ এ স্থানে মসজিদ নির্মাণের বিষয়ে সকল বিরোধিতাকে উপেক্ষা করে ঘোষণা করেছেন যে, এক ধর্মকে অন্য ধর্মের উপর প্রাধান্য দেয়া সরকারের উচিত নয়।
তিনি বলেন: আমি জানি যে, যদি এখানে একটি গীর্জা অথবা একটি ইহুদী উপাসনালয় নির্মাণ করা হত তবে তাতে কেউ বাধা দিত না। আর তাই এটা মুসলমানদের অধিকার যে, তারা এ স্থানে নিজেদের জন্য একটি মসজিদ নির্মাণ করবে।
গত সপ্তাহে নিউ ইয়োর্ক শহরের সামাজিক পরিষদ, পূর্বের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাশে এ মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের বিলটি পাশ করে। বেশ কয়েক সপ্তাহ যাবত আলোচনা ও পর্যালোচনার পর ২৯টি পক্ষে ও ১০টি বিপক্ষে ভোটের মাধ্যমে মসজিদ নির্মাণের পক্ষে রায় দেয়া হয়।
এ সাংস্কৃতিক কেন্দ্রে থাকবে একটি সুইমিং পুল, বাস্কেটবল খেলার বিশেষ জায়গা, সভার জন্য বিশেষ কক্ষসমূহ, ৫০০ জনের ধারণ ক্ষমতা বিশিষ্ট একটি অডিটোরিয়াম, ডাইনিং হল, প্রদর্শনীর জন্য বিশেষ স্থান এবং চলচ্চিত্র প্রদর্শনীর জন্য বিশেষ প্রেক্ষাগৃহ।#589250