আল আরাব অনলাইনের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, লিবিয়ার ওয়াকফ ও যাকাত বোর্ডের কোরআন বিষয়ক বিভাগের প্রধান ‘মুহাম্মাদ আলী আর রাবু’ এ সম্পর্কে জানিয়েছেন: এ প্রশিক্ষণ কোর্স সারাদেশের ২২০০ হেফজ খানা এবং ৪০০০ মসজিদে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন: লিবিয়ার প্রত্যন্ত অঞ্চলে এ সকল প্রশিক্ষণ কোর্সের তদারকীর জন্য ৩৫৩ জন কোরআন বিষয়ক শিক্ষককে নির্বাচন করা হয়েছে এবং বিভিন্ন শহরের এ গ্রীস্মকালীন কোর্সের তদারকীর জন্য ৬৫০ জন নারী এবং পুরুষ শিক্ষককে, লিবিয়ার জাতীয় আওকাফ ও যাকাত বোর্ডের পক্ষ থেকে নিয়োগ দেয়া হয়েছে।
মুহাম্মাদ আলী আর রাবু জানিয়েছেন: লিবিয়ার জাতীয় আওকাফ ও যাকাত বোর্ড, এ বোর্ডের সাথে সম্পৃক্ত সকল ইনস্টিটিউটের মাঝে পর্যাপ্ত পরিমাণে কোরআন শরিফ বিতরন করেছে এবং প্রশিক্ষণ কোর্সের জন্য প্রয়োজনী সকল উপকরণের ব্যবস্থাও করেছে।
তিনি সর্বশেষে বলেন: যুবক ও নবযুবকদেরকে কোরআন মুখস্থ করার প্রতি উৎসাহিত করা, কোরআন শিক্ষার ক্ষেত্রে কোরআনিক ইন্সটিটিউ ও মসজিদসমূহের ভূমিকা তুলে ধরা, সৌহার্দ্যপূর্ণ আন্তরিকতা সৃষ্টিতে মসজিদের নির্দেশনা ও শিক্ষামূলক দিক উপস্থাপন করা এবং সামাজিক সহাবস্থান ও লিবিয়া সমাজে মানবিক মূল্যবোধকে উপস্থাপনের লক্ষ্যে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।#590093