কাতারের দৈনিক আশ শারকের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয় বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বেলজিয়ামের রাজধানী ব্রুকসেলে একটি স্কুলের প্রধান শিক্ষক ও ‘আন নুবাহাউস সেগার’ জনকল্যাণ সংস্থার প্রধান নাবিল আল মুয়াবি’ এ সম্পর্কে বলেছেন: বেলজিয়ামের যুবকদের মাঝে কোরআন তেলাওয়াতের সংস্কৃতি প্রচার এবং যুবক ও নব যুবকদের কোরআনিক শিক্ষা অনুসারের লালন পালনের উদ্দেশ্যে এ দেশের যুবকদের মাঝে কোরআন বিতরন করা হয়েছে।
তিনি আরো বলেন: মোট সংখ্যার মধ্য হতে কিছু সংখ্যক কোরআনের বিতরনের কাজ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কপিগুলো এ দেশের মুসলমানদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক সম্মেলন ও সভাসমূহে বিতরন করা হবে।
নাবিল মুয়াবি’ আরো বলেন: কাতার, কোরআনে করিমের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এ জন্য প্রতি বছর উল্লেখ যোগ্য সংখ্যক কোরআন শরিফ এ দেশে প্রকাশিত এবং ২০টিরও বেশি দেশে বিতরন করা হয়। গতবছর এ দেশের পক্ষ থেকে ৮০ হাজার কপির অধিক কোরআন শরিফ বিশ্বের বিভিন্ন দেশে বিতরন করা হয়েছে।
তিনি বলেন: এ কোরআন শরিফগুলো সাধারণত কোরআনের হেফজ খানা, শিক্ষা প্রতিষ্ঠান, মক্তব, মসজিদ সমূহে এবং সংখ্যালঘু মুসলমানদের মাঝে বিতরন করা হয়।#592151