IQNA

ইসরাইলী সেনাদের গুলিতে চার ফিলিস্তিনী মৎস শিকারীর শাহাদত

22:25 - June 07, 2010
সংবাদ: 1935786
আন্তর্জাতিক বিভাগ: প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে যে, স্পীড বোট আরোহী ইসরাইলী সেনারা আজ ভোর সাড়ে চারটার দিকে গুলি চালালে চারজন ফিলিস্তিনী মৎস শিকারী শাহাদত বরণ করে।
ফিলিস্তিনের অফিশিয়াল ওয়েব সাইটের বরাত দিয়ে স্বেচ্ছাসেবী প্রতিবেদকের রিপোর্ট: জায়নবাদী ইসরাইলের বেশ কয়েকজন সৈন্য আজ সোমবার প্রত্যুষে চারজন ফিলিস্তিনী মৎস শিকারীকে হত্যা করেছে। জায়নবাদী ইসরাইলী সৈন্যরা গত সপ্তাহে সোমবার গাজা অভিমুখি ত্রাণবাহী নৌবহরেও নৃশংস হামলা চালিয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে যে, দখলদার ইসরাইলী সৈন্যদের গুলিতে গাজার দক্ষিন অঞ্চলে অবস্থিত আয যাহরা শহরের সৈকতে ৪ জন ফিলিস্তিনী মৎস শিকারী শহীদ হয়েছে। তাদের লাশ আল আকসা শোহাদা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছে যে, জায়নবাদী ইসরাইলের স্পীড বোট আরোহী সৈন্যরা আজ ভোর সাড়ে চারটার দিকে মৎস শিকারীদের উদ্দেশ্যে গুলি চালালে চারজন ফিলিস্তিনী ঘটনাস্থলেই প্রাণ হারায়।#592849
captcha