IQNA

কানাডায় কোরআন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে

10:04 - June 09, 2010
সংবাদ: 1936649
সাংস্কৃতিক বিভাগ: পবিত্র কোরআনে করিমের একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স আগামী ১৯শে জুলাই হতে ৬ দিন ব্যাপী আন্টারিও শহরের আল হুদা ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
alhudainstitute.ca ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ প্রশিক্ষণ কোর্সটি কানাডার ‘আলহুদা’ ইসলামি কেন্দ্রের উদ্যোগে এবং মুসলমানদেরকে কোরআন সম্পর্কে অধিক পরিচিতি করার উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে।
এ প্রশিক্ষণ কোর্সে যে সকল বিষয় সম্পর্কে অংশগ্রহণকারীরা পরিচিত হবেন সেগুলো হচ্ছে: ‘কোরআনের ভাষাগত মাধুর্যতা সম্পর্কে পরিচিতি লাভ, তাজবিদের আইন মেনে কোরআন তেলাওয়াত শিক্ষা, হযরত মুহাম্মাদ (স.) এর জীবনীর উপর পরিচিতি লাভ ইত্যাদি।
উল্লেখ্য, কোর্স শেষে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণদেরকে সনদপত্র প্রদান করা হবে।#593914
captcha