IQNA

ম্যানচেষ্টারের ‘আল ফোরকান’ মসজিদ কোরআন খতমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

23:17 - June 19, 2010
সংবাদ: 1942601
সাংস্কৃতিক বিভাগ: ম্যনচেষ্টারের বসবাসরত ব্রুনাইয়ের বংশোদ্ভূত ছাত্রদের বিশেষ কোরআন খতমের সমাপনী অনুষ্ঠান গতকাল শুক্রবার ২৮শে জুন এ শহরের ‘আল ফোরকান’ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
Bru direct ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ অনুষ্ঠান সূরা ফাতেহা তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং কোরআন সমাপ্ত করার দোয়া ও অন্যান্য ইসলামী দোয়া পাঠের মাধ্যমে শেষ হয়।
গত বছরের শরৎ কালে শুরু হওয়া কোরআন খতম কর্মসূচীতে অংশগ্রহণকারীদেরকে সংবর্ধনা দানের উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোরআন খতমের এ কর্মসূচীতে ছাত্ররা কোরআন তেলাওয়াত ছাড়াও কোরআনের শব্দার্থ পরিচিতি এবং তাফসীরের সাথে পরিচিত হয়।#600292
captcha