কোরআন বিষয়ক বার্তা সংস্থা মোযোনের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গ্রীস্মকালীন হেফজ ও কোরআনের তাজবীদের এ প্রশিক্ষণ কোর্স কাতিফ শহরের দারুল কোরআন ইন্সটিটিউটের মহিলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী ১৮ই জুলাই নাগাদ অব্যাহত থাকবে।
কাতিফের দারুল কোরআন ইন্সটিটিউট এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে : এ প্রশিক্ষণ কোর্সে হেফজ ও তাজবীদ ছাড়াও নৈতিকতা, আকিদা বিষয়ক, ফিকাহ, দোয়া ও ধর্মীয় সঙ্গীতের উপর বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
এ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে, এক মাস ব্যাপী আয়োজিত এ গ্রীস্মকালীন কোর্স সপ্তাহে ৪ দিন স্থানীয় সময় বিকাল ৪টা হতে ৬:৩০মি. পর্যন্ত অনুষ্ঠিত হবে।#600631