IQNA

নিউজল্যাণ্ডে ‘ইসলাম পরিচিতি’ শীর্ষক সপ্তাহ উদযাপিত হবে

8:12 - June 29, 2010
সংবাদ: 1947799
আন্তর্জাতিক বিভাগ: নিউজল্যাণ্ডের রাজধানী ওয়েলিংটনের ইসলামী কেন্দ্রে আগামী ২রা আগষ্ট হতে ৮ই আগষ্ট পর্যন্ত ‘ইসলাম পরিচিতি’ শীর্ষক সপ্তাহ অনুষ্ঠিত হবে।
islamwareness.com.nz ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইসলাম সম্পর্কে অধিক পরিচিতি লাভের উদ্দেশ্যে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
সপ্তাহ ব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের কর্মসূচীর মধ্যে রয়েছে, নিউজল্যাণ্ডের বিভিন্ন মসজিদ পরিদর্শন, গোলটেবিল বৈঠক, ইসলামী বিষয় ভিত্তিক ভিডিও চিত্র ও চলচ্চিত্র প্রদর্শন, বক্তব্য, মুসলমানদের জীবনের বিভিন্ন দিক –বিশেষ করে নারী, আইন-কানুন, সন্ধি, জীবন-যাপন পদ্ধতি ইত্যাদি- উপস্থাপন করা ইত্যাদি।
ইসলাম পরিচিত শীর্ষক সপ্তাহ ওয়েলিংটনের মুসলমানদের সহযোগিতায় এ শহরের ইসলামী কেন্দ্রের উদ্যোগে, সঠিক আকিদা বর্ণনা, ইসলামী ধর্মের মৌলিক বিষয় ও এর মূল্যবোধ সম্পর্কে পরিচিত এবং ইসলাম সম্পর্কে ভুল ধারণার অপনোদন ও প্রকৃত ইসলামের রূপকে উপস্থাপনের উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে।#605401
captcha