IQNA

কাতিফে বাৎসরিক কোরআন তেলাওয়াত ও হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

21:24 - July 12, 2010
সংবাদ: 1954593
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের কাতিফ শহরের জনকল্যাণ সংস্থার দারুল কোরআন বিভাগ, বাৎসরিক হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করছে। এ প্রতিযোগিতা বিভিন্ন বয়সের প্রতিযোগীদের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী রমজান মাসে অনুষ্ঠিত হবে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা মোযোনে’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ড পবিত্র রমজান মাসের ২য় ও ৩য় তারিখে কাতিফের ইমাম জাওয়াদ (আ.) মসজিদে অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত রাউন্ড ৯ই রমজান এ শহরের জনকল্যাণ সংস্থার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতা হেফজ বিভাগে চারটি গ্রুপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে: ৬ হতে ৯ বছরের শিশুদের জন্য সূরা আ’লা হতে সূরা নাস পর্যন্ত, ১০ হতে ১২ বছরের বালকদের জন্য সূরা আন নাবা হতে সূরা আত ত্বারিক পর্যন্ত, তৃতীয় বিভাগে ১৩ হতে ১৫ বছরের কিশোরদের জন্য ৩০তম পারা এবং চতুর্থ বিভাগে মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরতদের জন্য ২৯তম পারা।
তেলাওয়াত প্রতিযোগিতা ৬ থেকে ১৬ বছরের প্রতিযোগীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সূরা আদ দ্বোহা তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হবে।#613067
captcha