কোরআন বিষয়ক কার্যক্রম: সিরিয়ার হাফেজ উমার আন নাযের বলেন: হেফজ বিভাগে তানঈম (কিরাতের বিভিন্ন পদ্ধতি মেনে চলা যেমন, বায়াত, রাশত...) ও আওয়াজ যাচাই করে নম্বর দেয়াটা অন্যায্য। আর এর কারণে কিছু কিছু হাফেজের অধিকার ক্ষুন্ন হয়েছে।
হেফজ বিভাগে ২৭তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সিরিয় প্রতিনিধি উমার আন নাযের ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারের এ কথা উল্লেখ করে বলেন: ইরানে আয়োজিত কোরআন প্রতিযোগিতায় হেফজ বিভাগে প্রতিদ্বন্দিদের জন্য তানঈম ও আওয়াযের ক্ষেত্রে নাম্বার নির্ধারণ করা হয়েছে। আমার দৃষ্টিতে এটা একটি ভুল সিদ্ধান্ত।
তিনি বলেন: তানঈম ও আওয়াজের ক্ষেত্রে নাম্বার শুধুমাত্র ক্বারায়াত বিভাগে নির্ধারণ করা যেতে পারে এবং হেফজ বিভাগে শুধুমাত্র তাজবিদ, ওয়াকফ (থামা) ও শুরু’র ক্ষেত্রে নাম্বার নির্ধারণ করা যায়। কিন্তু ইরানের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হাফেজদের জন্য সূর ও আওয়াজের বিষয়ে নাম্বার নির্ধারণ করা হয়েছে। এর কারণে আমার মত অনেক হাফেজের অধিকার ক্ষুন্ন হয়েছে।# 617488