IQNA

কেনিয়ায় দাস্তানে রাস্তান গ্রন্থের নির্বাচিত কিছু গল্প সাওয়াহিলী ভাষায় প্রকাশিত

23:01 - August 09, 2010
সংবাদ: 1970233
সাংস্কৃতিক বিভাগ: শহীদ আয়াতুল্লাহ মূর্ত্তজা মোতাহহারী রচিত ‘দাস্তানে রাস্তান’ (যা বাংলা ভাষায় সত্য কাহিনী সম্ভার নামে প্রকাশিত হয়েছে) গ্রন্থের নির্বাচিত গল্প সাওয়াহিলী ভাষায় অনুদিত ও কেনিয়ায় প্রকাশিত হয়েছে।
ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কেনিয়ায় অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে দাস্তানে রাস্তান গ্রন্থের নির্বাচিত কিছু গল্প সম্প্রতি প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য যে, গ্রন্থটির অনুবাদের কাজ গত ২০০৮ সালে শুরু হয় এবং দীর্ঘ ২ বছর পরিশ্রমের পর তা প্রস্তুত ও প্রকাশিত হল।#628085
captcha