IQNA

বাকু'তে আজ রোজা শুরু

11:50 - August 11, 2010
সংবাদ: 1971301
আন্তর্জাতিক বিভাগ: গণপ্রজাতন্ত্রী আযারবাইজানের রাজধানী’র বাকু’র জনগণ আজ রোজা (বুধবার ১১ই আগস্ট) রাখবে।
Fr.apa.az এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ককেশাস মুসলিমদের কার্যালয় পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে শামাখী অঞ্চলের রাছাদ কেন্দ্রের সহযোগিতায় আযান, ইফতারী ও সেহরীর সময় সম্বলিত একটি পঞ্জিকা প্রস্তুতের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ককেশাস মুসলিমরা এক বিবৃতিতে এ পঞ্জিকা ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করে এ দেশের মুসলমানদেরকে শরয়ী সময়ের উপর প্রকাশিত বিভিন্ন সংস্থার পঞ্জিকার মাঝে বিদ্যমান পার্থক্য এড়াতে এ পঞ্জিকা ব্যবহারের প্রতি আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য যে, বিভিন্ন মসজিদের পেশ ইমামগণ এ পঞ্জিকা প্রকাশের দায়িত্বে রয়েছেন।#630802
captcha