Europe1.fr এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ টিভি চ্যানেল ঘোষণা করেছে যে, মাহে মোবারক উপলক্ষে প্রতিদিন মুসলিম দর্শকদের জন্য বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে।
‘RTL2’ এর এক কর্মকর্তা ঘোষণা করেছে যে, এ টিভি চ্যানেল বিগত বছরগুলোতে যেভাবে বিভিন্ন ধর্মীয় উপলক্ষসমূহে –যেমন: ঈদসমূহ, রমজান মাস- বিশেষ অনুষ্ঠান প্রচার করে, এ বছরও পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করতে যাচ্ছে।
জার্মান মুসলমানদের কেন্দ্রীয় পরিষদ, এ ধরণের পদক্ষেপ গ্রহণের জন্য এ টিভি চ্যানেলের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এ পদক্ষেপকে এ দেশে মুসলিম ও অমুসলিমদের শান্তিপূর্ণ সহাবস্থাবস্থানের প্রমাণ হিসেবে আখ্যায়িত করেছেন।#630799