IQNA

তাতারেস্তানে ‘কোরআনের মাস’ শীর্ষক সাংস্কৃতিক কর্মসূচী আয়োজিত হবে

11:52 - August 11, 2010
সংবাদ: 1971315
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে ‘কোরআনের মাস’ শীর্ষক ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচী আজ বুধবার ১১ই আগস্ট হতে তাতারেস্তানের রাজধানী কাযান শহরের সুলাইমান মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Info-islam এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কর্মসূচী প্রতিদিন স্থানীয় সময় দুপুর ১২টায় কাযান শহরের ক্বারী ও মুসুল্লীদের উপস্থিতিতে শুরু হবে এবং অংশগ্রহণকারীরা পবিত্র কোরআনের আয়াতসমূহ তেলাওয়াত করবে।
কোরআনিক এ কর্মসূচি রমজান মাসের প্রত্যেকদিন দুপুর ১২টা হতে শুরু হয়ে যোহরের নামায অবধি অব্যাহত থাকবে। কাযান শহরের সুলাইমান মসজিদের পরিচালনা পরিষদ এ শহরের সকল মুসলমানকে এ কোরআনিক সভায় অংশগ্রহণ ও ক্বারীদের সুমধুর তেলাওয়াত শ্রবণের জন্য মসজিদে উপস্থিত হওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য যে, আয়াতসমূহের শানে নুযুল ও কোরআন তেলাওয়াতের ফজিলতের উপর তাতারেস্তানের মুসলিম আলেমদের বক্তব্যও এ কর্মসূচী’র অন্তর্ভুক্ত।#630385
captcha