Islamic-events এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ মেলা ১লা রমজান হতে শুরু হয়ে ইদুল ফিতর অবধি অব্যাহত থাকবে। এতে পবিত্র কোরআনে করিম বিভিন্নভাবে প্রদর্শিত হবে। এছাড়া ফরাসী ও আরবী ভাষায় প্রকাশিত বিভিন্ন ইসলামী গ্রন্থও সিডি আকারে উপস্থাপন করা হবে। মেলা পরিদর্শনকারীরা উপস্থাপিত গ্রন্থসমূহ শতকরা ২০ ভাগ ছাড়ে ক্রয় করতে পারবেন।
উল্লেখ্য যে, এ মেলা প্রতিদিন সকাল হতে ইফতারির সময় অবধি এবং রাত ৮টা হতে ১২টা অবধি খোলা থাকবে।#630453