IQNA

পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে ফ্রান্সের এক খ্রীষ্টান ধর্মযাজকের অভিনন্দন জ্ঞাপন

21:35 - August 12, 2010
সংবাদ: 1972135
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ভালান্স অঞ্চলের জন ক্রিস্টোফ লাগলেজ নামক এক খ্রীষ্টান ধর্মযাজক এক বাণীতে মাহে রমজানের আগমনে মুসলমানদেরকে অভিনন্দন জানিয়েছেন।
Eglise.catholique এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত বাণীতে বলা হয়েছে, মু’মিন বান্দাদের জন্য মাহে রমজানের আগমন ঘটেছে। রোজা রেখে ও কোরআন তেলাওয়াত করে মহান আল্লাহর প্রতি তোমাদের ঈমানকে মজবুত কর।
খ্রীষ্টান এ ধর্মযাজক, এ মাসকে খ্রীষ্টান ও মুসলমানদের মধ্যে বন্ধুত্বসুলভ সম্পর্ককে জোরদার করার জন্য সর্বোত্তম সুযোগ বলে উল্লেখ করেন।#630805
captcha