IQNA

‘আল ফালা’ কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শারজায় অনুষ্ঠিত হবে

21:14 - August 17, 2010
সংবাদ: 1975806
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ‘আল ফালা’ কোরআন প্রতিযোগিতার ১৪তম অধিবেশনের চূড়ান্ত পর্ব পবিত্র রমজান মাসের ৮ ও ৯ তারিখে সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরে কোরআনে কারিম ও সুন্নাতে নববী (স.) ইন্সটিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের অফিশিয়াল ওয়েব সাইট ওয়ামে’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কোরআনিক এ প্রতিযোগিতা ৬৫ জন হাফেজের অংশগ্রহণের মধ্য দিয়ে নারী ও পুরুষ দু’টি বিভাগে অনুষ্ঠিত হবে।
শারজা কোরআনে কারিম ও সুন্নাতে নববী (স.) ইন্সটিটিউটের প্রধান হামদ মাতার তুরাইম এ সম্পর্কে বলেন: এ প্রতিযোগিতা হাফেজ প্রশিক্ষণ, সঠিক তাজবিদের আইন ও কোরআনে করিম তেলাওয়াতের উপর দক্ষতা অর্জন এবং যুবকদেরকে পবিত্র কোরআন মুখস্থ করার প্রতি উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজিত হয়।
তিনি বলেন: এ প্রতিযোগিতায় বিচারকার্যের জন্য মানদণ্ড হিসেবে হেফজের উপর দক্ষতা থাকা, হরফসমূহের সঠিক মাখরাজ হতে উচ্চারণ, তাজবীদের আইন মেনে চলা এবং আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আইনকে নির্ধারণ করা হয়েছে।
শারজার কোরআনে কারিম ও সুন্নাতে নববী (স.) ইন্সটিটিউটের প্রধান আরো বলেন: আরব আমিরাতের কোরআনের অন্যতম প্রখ্যাত উস্তাদ এ প্রতিযোগিতার বিচারকদের বিচারকার্যের উপর দৃষ্টি রাখবেন।#634312
captcha