Wam বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: দুবাইয়ের মহিলা পরিষদ এ কর্মসূচীর আওতায় গতকাল মঙ্গলবার ১৭ই আগস্ট ‘তাকওয়া’ বিষয় ভিত্তিক একটি সভার আয়োজন করেছে। যাতে আরব আমিরাতের দুইজন প্রখ্যাত আলেম ইসলামের দৃষ্টিতে বিশেষ করে রমজান মাসে তাকওয়া ও পরেজগারীর বিভিন্ন দিকের প্রতি আলোকপাত করে বক্তব্য রাখেন।
‘রমজান মাসে আধ্যাত্মিকতা ও নামায’, ‘আল্লাহর নৈকট্য অর্জনে রমজান মাসে সময়ের মূল্য’ এ দু’টি শিরোনামে আগামী ২৩শে আগস্ট ও ২৬শে আগস্ট যথাক্রমে প্রখ্যাত মুসলিম আলেম আব্দুল কাফি ও দুবাই হেফজে কোরআন ইন্সটিটিউটের প্রধান আব্দুল্লাহ আল কামালী বক্তব্য রাখবেন।
উল্লেখ্য যে, দুবাই মহিলা পরিষদ পবিত্র রমজান মাসে ইসলামি বিষয় ভিত্তিক মুসলিম ও অমুসলিমদের জন্য বিভিন্ন প্রদর্শনী ও প্রশিক্ষণমূলক কোর্সের আয়োজন করছে।#635526