আস সুরাহ নেট ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা ইয়েমেনের আওফাক ও ইসলামী নির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে উমরান প্রদেশে ৫৬ জন পুরুষ ও নারী প্রতিযোগীর অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজিত হচ্ছে। প্রতিদ্বন্দিরা হেফজ ও তেলাওয়াত বিভাগে প্রতিদ্বন্দিতা করবে।
ইয়েমেনের ইমরান প্রদেশের আওকাফ মন্ত্রণালয়ের কার্যালয়ের যোগাযোগ বিভাগের প্রধান এ সম্পর্কে জানান: এ প্রতিযোগিতা যুবকদেরকে কোরআন মুখস্থ করা ও রাসুল (স.) এর হাদীস মুখস্থ করার প্রতি উৎসাহিত করতে এবং তাদের মাঝে মধ্য পন্থা অবলম্বনের প্রবণতা ও ঐক্য সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করা হয়।
তিনি আরো বলেন: কোরআন প্রতিযোগিতাকে ইসলামী স্বকীয়তা ও মুসলিম উম্মাহ’র মাঝে ঐক্য এবং তাদেরকে গুলু (ধর্মের বিষয়ে অতিরঞ্জন) ও গোড়ামী হতে রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করে পবিত্র কোরআনের শিক্ষাকে জীবনে বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন।#635184