IQNA

কাতীফে ইমাম হাসান (আ.) এর জন্মবার্ষিকী পালিত হবে

9:36 - August 21, 2010
সংবাদ: 1977417
সাংস্কৃতিক বিভাগ: কাতীফ শহরের ‘খোদ্দামে আহলে বাইত (আ.)’ পরিষদ ইমাম হাসান মুজতবা (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে এক আনন্দ মাহফিলের আয়োজন করবে।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ আনন্দ মাহফিল আগামী বুধবার আহলে বাইত (আ.) এর ভক্ত ও শিয়াদের অংশগ্রহণের মধ্য দিয়ে আস সানান ইমামবাড়ীতে অনুষ্ঠিত হবে।
কাতীফ শহরের খোদ্দামে আহলে বাইত (আ.) এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে যে, এ আনন্দ মাহফিল স্থানীয় সময় রাত ৮টার সময় শুরু হবে এবং জনাব হানী মাহফুজ ও জনাব মাহমুদ আল ফারদান এ অনুষ্ঠানে কাসিদা পরিবেশন করবেন।
এ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে: এ অনুষ্ঠানে মহিলাদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।#637336
captcha