IQNA

ডেনমার্কে চতুর্থ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

8:46 - September 09, 2010
সংবাদ: 1990898
কোর্‌আন বিষয়ঢক কার্যক্রম: চতুর্থ কোরআন প্রতিযোগিতা গত ৫ই সেপ্টেম্বর হতে ডেনমার্কের কোপেনহেগেন শহরের ইমাম আলী (আ.) মসজিদে শুরু হয়েছে।
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ডেনমার্কের চতুর্থ কোরআন প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদের প্রধান ইয়াসমিন তূর্কি ইকনা রিপোর্টারকে দেয়া এক সাক্ষাতকারে জানান: পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ কোরআন প্রতিযোগিতা গত ৫ই সেপ্টেম্বর ডেনমার্কের কোপেনহেগেন শহরের ইমাম আলী (আ.) মসজিদে শুরু হয়েছে।
আকলিয়ে বানী হাশেম মহিলা মাদ্রাসার প্রধান বলেন: এ প্রতিযোগিতা মোট তিনটি বিভাগে যথাক্রমে: হেফজ, ক্বারায়াত ও তাজবীদ বিভাগে; ইরান, পাকিস্তান, ইরাক, লেবানন এবং আফগানিস্তানের সর্বমোট ৮৬ জন প্রতিযোগীর অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।
জনাবা তূর্কী বলেন: এ প্রতিযোগিতা কোপেনহেগেন শহরের ইমাম আলী (আ.) সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ৫০ জন পুরুষ ও ৩৬ জন নারী প্রতিযোগীর অংশগ্রহণে মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন: পুরুষদের প্রতিযোগিতা গত ৩, ৪ ও ৫ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে এবং মহিলাদের প্রতিযোগিতা গত ৬ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন: প্রতিযোগিতায় প্রতিদ্বন্দিতাকারী প্রতিযোগীদের বয়স ৫ থেকে ৫৭ বছর এবং এ প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগীদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।
রিপোর্ট: আকবার পোস্টচিয়ান#649243
captcha