IQNA

ইসলাম ও ইরানের আশুরী খ্রীষ্টান ধর্মের বিশেষ সভা অনুষ্ঠিত

12:20 - September 15, 2010
সংবাদ: 1994487
সাংস্কৃতিক বিভাগ: ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার ধর্ম বিষয়ক সংলাপ বিভাগের উদ্যোগে ইসলাম ও ইরানের আশুরী খ্রীষ্টান ধর্মের বিশেষ সভা গতকাল ১৪ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইরানের আশুরী খ্রীষ্টান ধর্মের সাথে এক বিশেষ সভা বিশ্বের বিভিন্ন খ্রীষ্টান ধর্মযাজকদের উপস্থিতিতে গতকাল আয যাহরা ইমামবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
‘সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে বিভিন্ন ধর্মের ভূমিকা’ শিরোনামে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশগ্রহণকারীগণ ধর্ম বিরোধী বিভিন্ন পদক্ষেপের নিন্দা জানিয়ে একটি বিবৃতি স্বাক্ষর করবেন।#654270
captcha