IQNA

যুক্তরাষ্ট্রের ইসলামি সংস্থাসমূহের বিশেষ সভা শুরু

20:04 - September 21, 2010
সংবাদ: 1998929
আন্তর্জাতিক বিভাগ: নিউ ইয়র্কে মসজিদ ও ইসলামি কেন্দ্র নির্মাণের বিষয়টি পর্যালোচনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ইসলামি সংস্থাসমূহের বিশেষ সভা গত ১৯শে সেপ্টেম্বর হতে শুরু হয়েছে।
আল-ইরাক লিল-জামী ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সভায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইসলামি সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিতি ছিলেন। এতে তারা ১১ই সেপ্টেম্বরের হামলার পার্শ্ববর্তী একটি স্থানে মসজিদ ও ইসলামি কেন্দ্র নির্মাণ শীর্ষক বিষয়টির উপর আলোচনা ও মতবিনিময় করবেন।
এছাড়া যুক্তরাষ্ট্রে ইসলাম বিরোধী মনোভাব বৃদ্ধি, ১১ই সেপ্টেম্বর হামলার দিবসে পবিত্র কোরআনে অগ্নিসংযোগ ইত্যাদি বিষয়ও এ সভায় আলোচিত হবে।
শেইখ উবাইদ এ সম্পর্কে বলেন: যুক্তরাষ্ট্রের কিছু কিছু মুসলমানরাও প্রাথমিক অবস্থায় ১১ই সেপ্টেম্বরের হামলার পার্শ্ববর্তী স্থানে মসজিদ ও ইসলামি কেন্দ্র নির্মাণের বিষয়ে ভয়ের সম্মুখীন হলেও তারা বর্তমানে এ কেন্দ্র নির্মাণের পক্ষে সমর্থন জানাচ্ছে।#658708
captcha