তুরস্কের ‘জাহান’ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মার্কিন পাদ্রী কর্তৃক ১১ সেপ্টেম্বরকে ‘কোরআন অগ্নিসংযোগ দিবস’ হিসেবে ঘোষণার পর বৃটেনের কয়েক সদস্য বিশিষ্ট একটি উগ্র দল পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করে, এ জঘন্য কর্মের ভিডিও চিত্র বিভিন্ন ওয়েব সাইটে প্রচার করে।
উক্ত ভিডিও ফুটেজগুলো বিভিন্ন সাইটে আসার পর ইসলামি বিভিন্ন দলের অভিযোগ বৃদ্ধি পেতে থাকে। বৃটেন পুলিশ উক্ত পদক্ষেপকে বর্ণবাদী ও অন্য ধর্মের আকিদার অবমাননা আখ্যায়িত করে উক্ত ৬ ব্যক্তিকে চিহ্নিত ও গ্রেপ্তার করে।
বৃটেনের পুলিশ কর্মকর্তারা ঘোষণা করেছে যে, বর্তমানে তারা জামিনে মুক্তি লাভ করলেও অতি শিঘ্রই তাদের বিচারকার্য শুরু হবে।
অপরদিকে বৃটেনের ধর্ম বিষয়ক কর্মকর্তারা এহেন পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন: এ ৬ ব্যক্তির পদক্ষেপকে বৃটেনের সাধারণ জনগণ কখনই সমর্থন করে না।#661526