IQNA

তুরস্কে আহলে বাইত (আ.) শীর্ষক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হবে

22:40 - September 25, 2010
সংবাদ: 2001088
আন্তর্জাতিক বিভাগ: মারমারাহ বিশ্ববিদ্যালয়ের আওতাভূক্ত ইলাহিয়্যাত কলেজ, এ দেশের আহলে বাইত (আ.) পরিষদের সহযোগিতায় আনকারায় ‘কোরআন ও সুন্নতের দৃষ্টিতে আহলে বাইত (আ.)’ শীর্ষক এক সম্মেলনের আয়োজন করছে।
মীরাস মাকতুব ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ‘কোরআন, সুন্নত ও ইসলামের দৃষ্টিতে আহলে বাইত (আ.)’ শীর্ষক আন্তর্জাতিক এ সম্মেলন পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার ১৪০০ তম বছর অতিক্রম হওয়া উপলক্ষ্যে আয়োজিত হচ্ছে।
উক্ত সম্মেলনে ‘ইতিহাসের দৃষ্টিতে আহলে বাইত (আ.)’, ‘তুরস্ক ও ইসলামি সাহিত্যে আহলে বাইত (আ.)’, ‘ইসলামি জ্ঞান প্রচারে আহলে বাইত (আ.) এর ভূমিকা’ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে।
এছাড়া ‘মুসলমানদের মাঝে ঐক্য রক্ষার ক্ষেত্রে আহলে বাইত (আ.) এর ভূমিকা’, ‘কোরআনের দৃষ্টিতে আহলে বাইত (আ.)’ এবং ‘সুন্নত ও হাদীসের দৃষ্টিতে আহলে বাইত (আ.)’ ইত্যাদি বিষয় এ সম্মেলনে আলোচিত হবে।
উল্লেখ্য যে, উক্ত সম্মেলন আগামী ১৭ ও ১৮ই ডিসেম্বর ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।#661862
captcha