IQNA

গ্লাস্কোয় হালাল পন্যের প্রথম মেলা অনুষ্ঠিত হবে

22:52 - September 29, 2010
সংবাদ: 2004355
সামাজিক ও রাজনৈতিক বিভাগ: বৃটেনের সর্বপ্রথম হালাল পন্যের মেলা আগামী ১০ই অক্টোবর স্কটল্যাণ্ডের গ্লাস্কোয় অনুষ্ঠিত হবে।
Prlog ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বিভিন্ন হালাল পন্যের পরিচিতি তুলে ধরা ও হালাল পন্য উৎপাদনকারীদের জন্য অধিক পন্য উৎপাদনের ক্ষেত্র সৃষ্টির উদ্দেশ্যে এ মেলা আয়োজিত হচ্ছে।
বৃটেনের হালাল পন্য পর্যবেক্ষক কমিটি –যা বিভিন্ন ইসলামি দেশের আলেমগণকে নিয়ে গঠিত- গত ২০০৩ সালে গঠিত হয়েছে এবং এ কমিটিই উক্ত মেলার আয়োজন করছে।
মেলাটি প্রতিদিন স্থানীয় সময় দুপুর ১২ টা হতে বিকাল ৭টা অবধি খোলা থাকবে।#665559
captcha