IQNA

কারবালা’র ক্বারীগণের হযরত রোকাইয়া কোরআন ইনস্টিটিউট পরিদর্শন

21:37 - October 01, 2010
সংবাদ: 2004922
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: কারবালা শহরের বেশ কয়েকজন ক্বারী ও হযরত ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.) এর মাজারের খাদেমদের একটি দল ইরানের কোম শহরে অবস্থিত হযরত রোকাইয়া (সা. আ.) কোরআন ইনস্টিটিউ পরিদর্শন করেছেন।
Ruqayah.net ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ক্বারীদের এ দলটিতে ইরাকের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী জনাব মোস্তাফা আস সাররাফও উপস্থিত ছিলেন। উক্ত দলটি গতকাল এ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে কোরআনিক বিভিন্ন কর্মসূচীর ব্যাপারে মতবিনিময় করেন।
এ সাক্ষাতে সফররত ক্বারী ও খাদেমদেরকে হযরত রোকাইয়া (সা. আ.) ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত কোরআনিক সিডিসমূহ উপহার হিসেবে প্রদান করা হয়।
উল্লেখ্য যে, এ দলটি গতকাল ‘আল গাদ্বীর’ ইসলামি সঙ্গিত পরিবেশনকারী দলের সাথেও সাক্ষাত করে মতবিনিময় করেছেন।#666515
captcha