সংযুক্ত আরব আমিরাতে প্রকাশিত দৈনিক ‘আল খালিজে’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত প্রতিযোগিতায় প্রায় ১৪০০ প্রতিযোগী প্রতিদ্বন্দিতা করেন। তাদের মধ্য হতে ১৭৩ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী এ অনুষ্ঠান শারজা’র প্রিন্সের (শাসক) স্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের পরিবার বিষয়ক পরিষদের প্রধান ‘জাওয়াহের বিনতে মুহাম্মাদ আল কাসেমী’ ও আরব আমিরাতের বেশ কিছু উচ্চ পদস্থ কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
এ সকল পুরস্কারের মধ্যে ৯৯টি পুরস্কার শিশু-কিশোররা লাভ করেছে।
উল্লেখ্য যে, পুরস্কার বিতরণের পূর্বে জাওয়াহের বিনতে মুহাম্মাদ বক্তৃতা করেন।#666519