রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইমাম সাদিক (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ শোকানুষ্ঠান আগামীকাল ৩রা অক্টোবর সৌদি আরবের আল আওয়ামিয়াহ শহরের ‘আল-বাতুল’ ইমামবাড়ীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অনুষ্ঠানে জনাব নাজিউল ইবাদি হযরত ইমাম সাদিক (আ.) এর জীবনী ও ব্যক্তিত্ব সম্পর্কে বক্তব্য রাখবেন।
এছাড়া আগামীকাল বিকেলে সিহাত শহরের ‘আবুল ফাজলিল আব্বাস (আ.)’ ইমাম বাড়ীতেও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিশিষ্ট সৌদি মোবাল্লিগ জনাব সাঈদ আল মায়াতিক বক্তব্য রাখবেন।
জনাব মামদুহ আকুল, ইমাম সাদিক (আ.) এর শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ বিশেষ শোকানুষ্ঠানে নওহা ও শোকাগাঁথা পরিবেশন করবেন।
উল্লেখ্য যে, এ অনুষ্ঠানটি www.abolfadlalabbas.com ওয়েব সাইট থেকে সরাসরি সম্প্রচারিত হবে।#667241