কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ব্রুনাইয়ের নির্বাচিত ৮ জন হাফেজ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহের প্রতিদ্বন্দিদের মাঝে আয়োজিত কোরআনে করিম ও সুন্নতে রাসুল (স.) প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। উক্ত প্রতিযোগিতা আজ ২রা অক্টোবর শনিবার হতে ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে।
Bru Direct ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত হাফেজগণ ৩০ পারা, ২০ পারা, ১৫ পারা এবং ১০ পারা’র হেফজ বিভাগে প্রতিদ্বন্দিতা করবেন। অবশ্য এদের মধ্য হতে দু’জন প্রতিযোগী ৪টি বিভাগেই অংশগ্রহণ করবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইন্দোনেশিয়ার এ কোরআন ও সুন্নত (হাদীস) প্রতিযোগিতা ‘আমির সুলতান বিন আব্দুল আযিযে’র নামে সৌদি দূতাবাসের পক্ষ থেকে এবং জাকার্তায় অবস্থিত ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগীরা ২ দিন প্রতিদ্বন্দিতা করবেন এবং তৃতীয় দিনে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো ছাড়াও পাকিস্তানের ন্যায় অন্যান্য দেশও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
উল্লেখ্য যে, ব্রুনাই এই তৃতীয়বারের মত ইন্দোনেশিয়ায় আয়োজিত কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।#667097