IQNA

ইস্তাম্বুলে হযরত ফাতেমা যাহরা (স.) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

21:33 - October 06, 2010
সংবাদ: 2008027
সাংস্কৃতিক বিভাগ: 'হযরত ফাতেমা যাহরা (স.)' শীর্ষক সপ্তম সম্মেলন গত রবিবার ৩রা অক্টোবর, এ সম্মেলন আয়োজনকারী পরিষদের উদ্যোগে ইস্তাম্বুলের 'ফুরাত' সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত সম্মেলন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর তুরস্কের বিশিষ্ট লেখক, ও জার্নালিষ্ট জনাব আলী বুলাচ, বিশিষ্ট আইনজীবি ও IHH দাতব্য প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সদস্য জনাব 'হুলিয়া শিকারী' নিজেদের প্রবন্ধ পাঠের মাধ্যমে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর সুমহান ব্যক্তিত্বের প্রতি আলোকপাত করে তাঁকে মুসলিম নারীদের আদর্শ হিসেবে পরিচয় করান।
সম্মেলনের শেষে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর অনুসারী ও আদর্শ নারী হিসেবে দুই জন নারীকে ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মেলন আয়োজনকারী পরিষদের প্রধান ইয়াসমিন চুপান বলেন : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) কে নারী জাতির আদর্শ এবং তাঁর ব্যক্তিত্বের সাথে মুসলিম নারীদেরকে অধিক পরিচয় করানোর লক্ষ্যে এ সম্মেলন আয়োজিত হয়েছে।
তিনি বলেন: তাঁর জীবন পদ্ধতিকে অনুসরণের মাধ্যমে সামাজিক জীবনের অনেক সমস্যার সমাধান করা সম্ভব।
উল্লেখ্য যে, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) শীর্ষক এ স্মরণ সভা প্রতিবছর উক্ত পরিষদের পক্ষ থেকে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়।#668867
captcha