IQNA

সংযুক্ত আরব আমিরাতে ছাত্রীদের তাজবীদ ও হেফজে কোরআন প্রশিক্ষণ কোর্স শুরু

21:13 - October 09, 2010
সংবাদ: 2009456
সাংস্কৃতিক বিভাগ: ছাত্রীদের জন্য পবিত্র কোরআনের তাজবীদ ও হেফজের বিশেষ ক্লাস আজ ৯ই অক্টোবর হতে সংযুক্ত আরব আমিরাতের আজামান শহরের ‘আল উতারজাহ’ কোরআন ইনস্টিটিউটে শুরু হয়েছে।
দৈনিক আল খালিজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আল উতারজাহ কোরআন ইনস্টিটিউটের যোগাযোগ বিভাগের প্রধান মাহা আল-জাহুরী বলেছেন: এ প্রশিক্ষণ কোর্সে ৬২৩ জন ছাত্রী অংশগ্রহণ করছে। তারা এক বছর যাবত হেফজ ও তাজবীদের প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ ছাড়াও পূর্বে হেফজ করা আয়াতসমূহের পূনঃঅনুশীলন করবে।
তিনি বলেন: এ প্রশিক্ষণ কোর্সের পাশাপাশি পবিত্র কোরআনের মোজেযা, মোতাশাবেহ আয়াত সমূহ সম্পর্কে পরিচিতি লাভ, কোরআনের বিভিন্ন সূরা সম্পর্কে পরিচিত লাভ ও এ সকল সূরার সাথে সম্পৃক্ত ঘটনাবলীর বর্ণনা সংক্রান্ত একটি ক্লাসেরও আয়োজন করা হয়েছে।
মাহা আল-জাহুরী আরো বলেন: যে সকল শিক্ষার্থীরা এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে তারা ইতিপূর্বে এ ইনস্টিটিউটের পক্ষ থেকে গৃহীত প্রাথমিক পরীক্ষাতে অংশগ্রহণের পর উত্তীর্ণ হয়ে এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের সুযোগ লাভ করেছে।#670786
captcha