Iidr ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কর্মশালা The Islamic Institute for Development & Research –এর উদ্যোগে এবং British Association of Anger Management (BAAM) এর সহযোগিতায় স্থানীয় সময় সকাল ৯টা হতে বিকাল ৬:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ক্রোধ পরিচিতি, ক্রোধ সংবরণের প্রয়োজনীয়তা, ইসলামি শিক্ষার ভিত্তিতে ক্রোধ নিয়ন্ত্রণের পদ্ধতি, মহানবী (স.) হতে বর্ণিত হাদীস ও রেওয়ায়েত সমূহ এবং ইমাম মুহাম্মাদ গাজালী রচিত ‘ক্রোধ পরিচিতি’ শীর্ষক গ্রন্থ এ কর্মশালায় আলোচিত হবে।#671102