IQNA

ক্যামব্রিজ শহরের বিভিন্ন স্কুল কোরবানী ঈদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হবে

22:38 - October 13, 2010
সংবাদ: 2012518
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ম্যাসাচুসেটস প্রদেশের ক্যামব্রিজ শহরের বিভিন্ন স্কুল আগামী শিক্ষাবর্ষ হতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১ দিনের জন্য ছুটি দেয়া হবে।
The Boston Channel এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ম্যাসাচুসেটস প্রদেশের শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা এ খবর প্রকাশ করে বলেছেন: এ পদক্ষেপ ম্যসাচুসেটস শহরে প্রথমবারের মত গৃহীত হয়েছে এবং আগামী ২০১১ সাল হতে বাস্তবায়িত হবে।
ক্যামব্রিজ শহরের স্কুল বিষয়ক কার্যলয়ের উপপ্রধান মার্ক ম্যাক গ্যাভরন এ সম্পর্কে জানিয়েছেন: এ পদক্ষেপ এ শহরের বসবাসরত মানুষের মধ্যে একটি শ্রেণীর মানুষের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে গৃহীত হচ্ছে। কেননা আমাদের উচিত যেভাবে অপর দু’টি বৃহৎ ধর্মের অনুসারীদেরকে স্বীকৃতি দেয়া হয়েছে সেভাবে তাদেরকেও (মুসলমানদেরকেও) স্বীকৃতি দেয়া।
ম্যাক গ্যাভরন আরো বলেন: ক্যামব্রিজ শহরে খ্রীষ্টান, ইহুদী ও ইসলাম এ তিন ধর্মের অনেক অনুসারী আছে। আর এটা ঠিক নয় যে, শুধুমাত্র ইহুদী এবং খ্রীষ্টানদের ঈদের দিনে ছুটি থাকবে।
ক্যামব্রিজ শহরের কর্মকর্তারা ঘোষণা করেছেন যে, এ শহরের বিভিন্ন স্কুল ঈদুল ফিতর এবং ঈদুল আযহার যে কোন একটি দিনকে ছুটি ঘোষণা করবে।
এ প্রতিবেদনের ভিত্তিতে ২০১১ সালের ৭ই নভেম্বর ক্যামব্রিজ শহরের স্কুল সমূহ প্রথমবারে মত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বন্ধ থাকবে।
উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের মিশিগান ও বার্লিংটনের ন্যায় অন্যান্য শহরের অধিকাংশ স্কুলই মুসলমানদের পবিত্র ঈদে বন্ধ ঘোষণার পদক্ষেপ গ্রহণ করেছে।#673746
captcha