আবা বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সম্মেলন ইরাকের শিয়া ওয়াকফ বোর্ড সংশ্লিষ্ট কোরআন বিষয়ক কেন্দ্রের উদ্যোগে ‘কোরআন ও ইতরাতের সাথে; ঐক্যবদ্ধ ও নিরাপদ ইরাক’ শীর্ষক শ্লোগান নিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন আয়োজনকারী পরিষদের সদস্য জনাব সাদেক জাফার এ সম্পর্কে বলেন: এ সম্মেলন কারবালা শহরে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক কোরআনিক সপ্তাহ শীর্ষক মেলার পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে। এতে ইরাকের বিভিন্ন কোরআনিক ইনস্টিটিউটের প্রতিনিধিবর্গ ছাড়াও ইরান, মিসর, তুরস্ক, আযারবাইজানের প্রতিনিধিগণ এবং নাজাফে আশরাফের মারজাগণের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
তিনি বলেন: এ সম্মেলন গত বছর বাগদাদে অনুষ্ঠিত হয়। আর এ বছর ইরাকের শিয়া ওয়াকফ বোর্ডে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র শহর কারবালায় বিভিন্ন দেশের কোরআনিক প্রতিনিধি দলের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।#677018