মায়া’ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ অনুষ্ঠান গতকাল সোমবার (১৮ই অক্টোবর) বেথেলহাম শহরের আওকাফ বিষয়ক কার্যালয় ও বেথেলহাম শিক্ষাবোর্ডের বেশ কিছু কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এতে তাজবিদ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী শীক্ষার্থীদেরকে সনদপত্র প্রদান করা হয়।
বেথেলহাম শহরের শিক্ষাবোর্ডের চেয়্যারম্যান এ অনুষ্ঠানে বক্তৃতাকালে কোরআনে করিমের খেদমত করা স্বয়ং মহানবী (স.) এরই নির্দেশ পালন করা হিসেবে অভিহিত করে বলেন: মহানবী (স.) বলেছেন: خيركم من تعلم القرآن و علمه “তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সে ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়”। এ সময় তিনি ফিলিস্তিনের আগামী পজন্মের মাঝে কোরআনের বাণী পৌঁছে দেয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
তিনি বলেন: কোরআন প্রশিক্ষকগণ কোরআনের শিক্ষা হতে উপকৃত হয়ে ফিলিস্তিনী জাতির মাঝে ঐক্য ও সংহতি রক্ষার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বেথেলহাম শহরের ওয়াকফ বিষয়ক কার্যালয়ের প্রধান: ফিলিস্তিনের সকল গ্রাম ও অঞ্চলে হেফজ ও তাজবিদ প্রশিক্ষণ কেন্দ্র চালুর ব্যাপারে এ কার্যালয়ের প্রস্তুতির খবর দেন।#677650