aksam এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: জার্মানীর প্রেসিডেন্ট গত সপ্তাহে বক্তৃতাকালে ইসলামকে জার্মানের একটি অঙ্গ ও মুসলমানদেরকে এদেশের অন্যান্য নাগরিকের ন্যায় আখ্যায়িত করায় ইসলাম বিরোধী ও ডানপন্থী দলগুলো এর তীব্র বিরোধিতা করে।
ফোকাস পত্রিকাটি ইসলাম বিরোধী এ দলগুলোর সমর্থনে এ পত্রিকার প্রথম পাতায় ক্রিস্টিয়ান ওলফের এমন একটি ছবি প্রকাশ করেছে যাতে তাকে ইসলামি পোশাক পরিহিত অবস্থায় দেখানো হয়েছে।
একইভাবে এ পত্রিকার রাজনৈতিক বিশ্লেষণ বিভাগে, জার্মানী’র প্রেসিডেন্ট মুসলমানদের সমর্থন করায় তার তীব্র সমালোচনা করা হয়েছে।
এ ধরণের সমালোচনাকে উপেক্ষা করে জার্মানীর প্রেসিডেন্ট গতকাল একটি সরকারী দলের সাথে তুরস্কের রাজধানী আনকারা পৌঁছেছেন। তিনি এ সফরে তুরস্কের রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে সাক্ষাত ছাড়াও তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থার প্রধান আলী বারদাক উগলু’র সাথে সাক্ষাত ও মতবিনিময় করবেন।#677329