মিসরীয় দৈনিক আল-ইয়াওম আস-সাবে’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: রাশিয়ার মুফতি পরিষদ এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বেশ কয়েকটি দেশের ক্বারীদেরকে আমন্ত্রণ জানিয়েছে।
ধারণা করা হচ্ছে যে, এ বছরের প্রতিযোগিতায় বিশ্বের ৩০টি দেশের প্রতিদ্বন্দিরা তেলাওয়াত বিভাগে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য যে, মস্কোতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা প্রথমবারের মত গত দশ বছর পূর্বে অনুষ্ঠিত হয় এবং এ প্রতিযোগিতা রাশিয়ার সাংস্কৃতিক কর্মসূচীর অন্তর্ভুক্ত। যা রাশিয়া সমাজকে পবিত্র ধর্ম ইসলামের রীতি-প্রথার সাথে পরিচিত করার নিমিত্তে অনুষ্ঠিত হয়।#678133